হোম > বিনোদন > বলিউড

বিচ্ছেদের খবর মিথ্যা, জানালেন মালাইকার ম্যানেজার

মালাইকা অরোরার সঙ্গে প্রেম ভেঙেছে অর্জুন কাপুরের। তাঁদের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা। গতকাল শুক্রবার এই গুঞ্জন ছিল টক অব দ্য বলিউড। কিন্তু মালাইকা অরোরার ম্যানেজার জানিয়েছেন, খবরটি মিথ্যা, তারা একসঙ্গেই আছেন এবং সুখে আছেন।

পিঙ্কভিলা জানিয়েছিল, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান অটুট আছে অর্জুন-মালাইকার। সে কারণেই বিচ্ছেদ নিয়ে কোনোভাবেই প্রকাশ্যে মুখ খুলবেন না তাঁরা।

তবে মালাইকার ম্যানেজারকে এই জুটির বিচ্ছেদ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, ‘না, না। এসব মিথ্যা।’ তিনি আরও জানিয়েছেন, গুজব নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের সম্পর্কের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান মালাইকা-অর্জুন।

অর্জুন-মালাইকার সম্পর্কের ব্যাপ্তি প্রায় ছয় বছর। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। বয়সের ফারাক থেকে মালাইকার ডিভোর্সি স্ট্যাটাস কোনোটিই বাদ সাধেনি এই প্রেমকাহিনিতে। তবে অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা, এমনই গুঞ্জন বলিউডপাড়ায়।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং