হোম > বিনোদন > বলিউড

কারিনা কাপুরের নতুন ছবির ঘোষণা

কারিনা কাপুর খান নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অনেক দিন ধরেই ভাল থ্রিলারের খোঁজে ছিলেন কারিনা। এত দিনে মনের মতো রহস্যগল্পের চিত্রনাট্য পেয়েছেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় একটি থ্রিলারে অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ছবির প্রযোজনায় রয়েছেন জয় শেওয়াক্রমনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় শুটিং হবে। রহস্যগল্পের জন্য এমন জায়গা বেছে নিয়েছেন সুজয়। আপাতত দু’মাসের শুটিং শিডিউলের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার কথা রয়েছে। টানা দু’মাসের শিডিউল থাকায়, তৈমুর ও জেহ হয়তো কারিনার সঙ্গেই থাকবে।

শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এই ছবিতে। তবে তাঁদের নাম এখনও ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে। সুজয়ের ছবির কাজ শেষ করে হানসাল মেহতার পরবর্তী ছবির কাজ শুরু করবেন কারিনা।

আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। এছাড়াও এই মুহূর্তে কারিনা কাপুর খানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। বলিউডের বেবোকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে করণ জোহরের ‘তখত’ ছবিতে। যেখানে কারিনা কাপুরের সঙ্গে দেখা যাবে রণবীর সিং, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং