হোম > বিনোদন > বলিউড

হাসপাতালে সাইফ আলী খানের সঙ্গে দেখা করে আপ্লুত সেই অটোচালক

ছবি: সংগৃহীত

সাইফ আলী খান অটোচালক ভজন সিং রানার সঙ্গে দেখা করেছেন। যিনি ১৬ জানুয়ারি ভোরে অভিনেতাকে তাঁর বাড়িতে ছুরিকাঘাতের পর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সাইফ আলী খান ২১ জানুয়ারি লীলাবতী হাসপাতাল ছেড়ে যাওয়ার আগে ভজন সিং রানার সঙ্গে দেখা করেন।

একটি ছবিতে দেখা গেছে, সাইফ আলী খান হাসছেন এবং ভজন সিং রানার পাশে দাঁড়িয়ে রয়েছেন। আরেকটি ছবিতে দেখা যায়, সাইফ তাঁর কাঁধে হাত রেখেছেন।

গত বুধবার দিবাগত রাতে সাইফের বাসভবন সদগুরু শরণে এক চোর ঢুকে তাঁর ওপর হামলা চালায়। অভিনেতার শরীরের ছয় জায়গায় ছুরিকাঘাত করা হয়। পরে সাইফ ছয় দিন হাসপাতালে কাটান এবং মারাত্মক ক্ষত সারানোর জন্য দুটি অস্ত্রোপচার করান। হামলার পর একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অটোচালক ভজন সিং রানা জানান, তিনি জানতেন না যে তাঁর যাত্রী সাইফ আলী খান। জরুরি পরিস্থিতিতে তিনি সাহায্য করেন। মঙ্গলবার সাইফ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পর রানা বলেন, ‘তাঁরা আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। তাঁর মা ও সন্তানেরাও উপস্থিত ছিলেন। আমি তাঁকে বলেছিলাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তাঁর জন্য আমি প্রার্থনা চালিয়ে যাব।’

এনডিটিভিতে সাক্ষাৎকারে রানা বলেন, ‘সেই রাতে লিঙ্কিং রোড দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একজন এসে রিকশা থামানোর অনুরোধ করেন। আমি জানতাম না যাত্রীটি কে। যখন দেখলাম, তিনি রক্তাক্ত শার্ট পরে ছিলেন। সঙ্গে একটি শিশু ও এক যুবকও ছিল।’

এই ঘটনার পরে পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যিনি ভুয়া পরিচয়ে ভারতে বসবাস করছিলেন এবং সাইফ আলী খানকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো