হোম > বিনোদন > বলিউড

নতুন বছরে সুখবর দিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ

নতুন বছরে ভক্তদের সুখবর দিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এক ইনস্টাগ্রাম পোস্টে মুক্তিপ্রতীক্ষিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার মুক্তির তারিখ জানালেন তাঁরা। জানিয়েছেন, ২০২৪ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। তবে কোন ঈদ তা নিশ্চিত করেননি অভিনেতারা। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে।

কিছুদিন আগে সিনেমাটির শুটিং চলাকালীন আঘাত পান অক্ষয় কুমার। সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এর জন্য তিনি কখনোই সাহায্য নেন না বডি ডাবল কিংবা পেশাদার স্টান্টম্যানের। তাই অনেক দৃশ্যে বিষয়টা অতিরিক্ত ঝুঁকিরও হয়ে যায়। তেমনি এক অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ই আঘাত পান অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর শুটিং চালিয়ে যান অক্ষয়।

অক্ষয়-টাইগারের দ্বৈরথ পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। টাইগার জিন্দা হ্যায় খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন ও জাহ্নবী কাপুর। প্রযোজকের ভূমিকায় রয়েছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফর।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো