হোম > বিনোদন > বলিউড

মুখ খুললেন শিল্পা

স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর নিজেকে একরকম গুটিয়েই নিয়েছিলেন শিল্পা শেঠি। এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় সব সময় সক্রিয় শিল্পা নিজেকে সরিয়ে নিয়েছেন সেখান থেকেও। তবে ইনস্টাগ্রামে আজ একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। লেখক জেমস থারবারের একটি উক্তি শেয়ার করেন তিনি। যার বাংলা দাঁড়ায়, ‘আমরা যেখানে আছি কিংবা যেখানে ভবিষ্যতে থাকব সেই পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা রয়েছে। কিন্তু, কৃতজ্ঞ যে আমি বেঁচে আছি। আমি জানি আমার ভবিষ্যৎ চ্যালেঞ্জে ভর্তি। কিন্তু, তাও বর্তমানে ভালোভাবে বাঁচতে আমাকে কেউ আটকাতে পারবে না।’

অন্যদিকে পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল।  আগামী মঙ্গলবার পর্যন্ত হাজতে থাকতে হবে তাঁকে। আজ শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে ফের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘটনায় আরেক অভিযুক্ত রায়ান থর্পেকেও পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্ন ফিল্ম তৈরির অভিযোগে ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল মুম্বাই পুলিশের সাইবার সেল। সেদিন বিকেলেই তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী গেহনা বশিষ্ঠের গ্রেপ্তারির পর ঘটনার সূত্রপাত হয়েছিল। তাঁর সূত্র ধরেই রাজ কুন্দ্রার কর্মচারী উমেশ কামাতের সন্ধান পান তদন্তকারী অফিসাররা। রাজকে এই কর্মকাণ্ডের মূল যড়যন্ত্রকারী হিসেবে ব্যাখ্যা করেছিল পুলিশ। অন্যদিকে, পুনম পাণ্ডে, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রী দাবি করেন রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন। এমন পরিস্থিতিতেই সম্প্রতি রাজ কুন্দ্রার বাড়িতে মুম্বাই পুলিশ অভিযান চালালে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৭০ টি পর্ন ভিডিও। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি সার্ভারও পুলিশের হাতে এসেছে।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং