হোম > বিনোদন > বলিউড

হলিউডে যাত্রা শুরুর দিনগুলো নিয়ে যা জানালেন প্রিয়াঙ্কা

বলিউডের ছেয়ে হলিউডে বেশি ব্যস্ত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসকে বিয়ের পর স্থায়ীভাবেই থাকছেন যুক্তরাষ্ট্রে। তবে হলিউডে শুরুর পথটা কঠিন ছিল তাঁর জন্য। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, শুরুর সময়টা মসৃণ ছিল না তাঁর জন্য। সে সময় একাকিত্বে ভুগতে হতো অভিনেত্রীকে।

প্রিয়াঙ্কা চোপড়া সব সময়ই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন। ক্যাভানাফ জেমসের সঙ্গে একটি সাম্প্রতিক পডকাস্টে হলিউডের শুরুর দিনগুলো নিয়ে অকপটে কথা বলেছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রির কাউকে চিনতাম না। হলিউডে কেউ আমাকে চিনতেন না। একা থাকতাম। খুব কষ্ট হতো, ভয় করত। এমন কোনো বন্ধু ছিল না, যাকে রাত ২টায় ফোন করে কথা বলতে পারি। শুধু মাথায় রেখেছিলাম, ভেঙে পড়লে চলবে না।’

অভিনেত্রী আরও বলেন, ‘খুব শান্তভাবে সিদ্ধান্ত নিই, আমি কোথায় নায়িকার চরিত্রে অভিনয় করতাম সেটা ভুলে যেতে হবে। বরং হলিউডে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারি সেদিকে মন দিতে হবে। অতীত ভুলে সবাইকে কাজের জন্য অ্যাপ্রোচ করা সহজ ছিল না। তবে এই পজিটিভ মানসিকতাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এখন হলিউডে আমার পরিচিতি আছে। তবে শুরুর সময়ের কথা ভাবলে এখনো ভয় করে।’

পাশাপাশি প্রিয়াঙ্কা জানিয়েছেন তাঁর পেপার কাটিংয়ের গল্পও। ঐশ্বরিয়া রাইয়ের মিস ওয়ার্ল্ড জেতা এবং সুস্মিতা সেনের মিস ইউনিভার্স খেতাব জেতার খবরের পেপার কাটিং নিজের ঘরে লাগিয়ে রেখেছিলেন বলেই জানিয়েছেন দেশি গার্ল।

উল্লেখ্য, ১৯৯৪ সালে দুজনে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। আর ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া পেয়েছিলেন মিস ওয়ার্ল্ডের শিরোপা।

প্রসঙ্গত, কাজ থেকে বেশ কিছুদিন বিরতি নেওয়ার পর প্রিয়াঙ্কা এখন শুটিং করছেন ‘হেডস অব স্টেট’ সিনেমার। শুটিংয়ের সময়ের নানা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং