হোম > বিনোদন > বলিউড

নিজের বায়োপিকে শাহরুখ-অক্ষয়কে চান সানিয়া মির্জা

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আন্তর্জাতিক মঞ্চে জিতেছেন একাধিক ট্রফি। তাই তাঁর বায়োপিক নিয়ে কৌতূহল থাকাটা স্বাভাবিক। সানিয়া এবার কথা বলেছেন তাঁর বায়োপিক নিয়ে। টেনিস তারকাও তাঁর বায়োপিক চান, তবে এর জন্য জুড়ে দিয়েছেন বিশেষ শর্ত।

সম্প্রতি, নেটফ্লিক্সে কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে এসেছিলেন সানিয়া মির্জা। আর সেখানেই তাঁর বায়োপিক নিয়ে প্রশ্ন করা হয়।

শোয়ে সানিয়ার সঙ্গেই ছিলেন ভারতীয় বক্সার মেরি কম। ২০১৪ সালে মেরির বায়োপিকে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্য দিকে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের বায়োপিকে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া। কপিল জানতে চান, নিজের বায়োপিকে সানিয়া কাকে দেখতে চাইবেন? উত্তরে মজা করে সানিয়া বলেন, ‘আর কোনো অভিনেত্রীর বোন কি বাকি আছে?’ এরই সঙ্গে তিনি বলেন, ‘আমাদের ভারতে অনেক ভালো অভিনেত্রী রয়েছেন। যে কেউই অভিনয় করতে পারেন। অন্যথায় আমি নিজেও অভিনয় করতে পারি।’

এরই সঙ্গে কপিল জানান যে শাহরুখ খান একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সানিয়ার বায়োপিকে তাঁর প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান বলিউড বাদশাহ। তা শুনে সানিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। কারণ, সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু মজা করে সানিয়া বলেন, ‘কিন্তু তার আগে তো আমাকে ভালোবাসার পাত্র খুঁজে পেতে হবে।’

তবে এখানেই শেষ নয়। কপিল শর্মা জানতে চান, শাহরুখ রাজি হলে সানিয়া সিনেমাটা করবেন কি না। সানিয়া তখন বলেন, ‘শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব। এ ছাড়া অক্ষয় কুমারও যদি রাজি হন, তা হলে আমি অভিনয় করব।’

গত কয়েক বছর ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সম্পর্কে টানাপোড়েন চলছিল। দুজনে আলাদা থাকছিলেন। চলতি বছরে ২০ জানুয়ারি পাকিস্তান অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন শোয়েব।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো