হোম > বিনোদন > বলিউড

‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা, মুক্তির নতুন তারিখ জানা গেল

কঙ্গনা রনৌত অভিনীত ‘ইমার্জেন্সি’ সিনেমার মুক্তির তারিখ জানা গেল। তৃতীয় দফা পেছানোর পর নতুন তারিখ জানালেন অভিনেত্রী নিজেই। আগামী ৬ সেপ্টেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে কঙ্গনা পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইমার্জেন্সি’। আজ মঙ্গলবার (২৫ জুন) এক ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিনেমাটির মুক্তির নতুন তারিখ জানান। সিনেমাটিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এবারের ভারতের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে থেকে বিজেপির হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন কঙ্গনা রনৌত। ভোটের ব্যস্ততা এবং ফল প্রকাশের পরবর্তী কাজের জন্য সবশেষ সিনেমাটির মুক্তি স্থগিত করা করেছিল। সাংসদ নির্বাচিত হওয়ার পরই নতুন তারিখ জানালেন অভিনেত্রী।

গত ১৫ মে মণিকর্ণিকা ফিল্মস প্রোডাকশনের এক্স হ্যান্ডেলে ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে লেখা হয়েছিল, ‘আমাদের রানি কঙ্গনা রনৌতের জন্য আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। তিনি এখন দেশ ও জাতির সেবাকেই প্রাধান্য দিয়েছেন। দেশের সেবায় তিনি দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিচ্ছেন। সে কারণে ‘‘ইমার্জেন্সি’’র মুক্তির তারিখ স্থগিত রাখা হল।’ তখন আরও বলা হয়েছে, ইমার্জেন্সির মুক্তির দিন খুব শিগগিরই জানানো হবে।

উল্লেখ্য, এই ছবির মুক্তি বেশ কয়েকবার পিছিয়েছে। এর আগে গত বছরের নভেম্বর মুক্তির দিন ঠিক ছিল। শেষ আগামী ১৪ জুন মুক্তির দিন ধার্য করা হয়েছিল।

‘ইমার্জেন্সি’র পরিচালনা করেছেন কঙ্গনা রনৌত নিজে। ছবিতে মুখ্য চরিত্র ইন্দিরা গান্ধীর ভূমিকায়ও দেখা যাবে তাঁকে। তিনি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন—অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সুমন, শ্রেয়স তালপাড়ে, বিশাখ নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিক।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং