হোম > বিনোদন > বলিউড

সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মানহানি মামলা নওয়াজের

ভাবমূর্তি নষ্টের অভিযোগে সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতার আইনজীবী সুনীল কুমার নওয়াজুদ্দিনের পক্ষে মামলাটি করেছেন।

আইনজীবীর দাবি অনুযায়ী, ২০০৮ সাল থেকে কাজের ব্যস্ততা শুরু হয় নওয়াজের। ঠিক সেই সময় অভিনেতার ভাই শামসুদ্দিন ছিলেন কর্মহীন। তাই তাঁকে নিজের ম্যানেজার হিসেবে চাকরি দেন নওয়াজ। শামসুদ্দিনই সেই সময় অভিনেতার ব্যাংক অ্যাকাউন্ট, জিএসটি, কর-সংক্রান্ত সমস্ত কাজকর্মের দেখভাল করতেন। এমনকি নিজের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডও নিশ্চিন্তে ভাইয়ের হাতে তুলে দিয়ে অভিনয়ে ব্যস্ত ছিলেন নওয়াজ।

অভিযোগ, সেই সুযোগে নওয়াজুদ্দিনের সঙ্গে প্রতারণা করেন ভাই শামসুদ্দিন। অভিনেতার টাকা দিয়েই যৌথ মালিকানায় একের পর এক সম্পত্তি কেনেন বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে। এরই প্রতিবাদ করায় বিরক্ত হন অভিনেতার ভাই। এরপর তাঁর সাবেক স্ত্রী অঞ্জনা পাণ্ডেকেও অভিনেতার বিরুদ্ধে উত্ত্যক্ত করে তোলেন শামসুদ্দিন। দুজনের পরিকল্পনাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নওয়াজুদ্দিনের নামে ভুয়ো তথ্য ছড়ানো হয়।

সাবেক স্ত্রী অঞ্জনা পান্ডে এবং ভাই শামসুদ্দিনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে মানহানি মামলা করেন নওয়াজের আইনজীবী। অভিনেতার আইনজীবীর দাবি, লিখিতভাবে ক্ষমা চাইতে হবে তাঁদের। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ মার্চ নির্ধারণ করা হয়েছে।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং