হোম > বিনোদন > বলিউড

যে কারণে পার্টিতে যান না নওয়াজউদ্দিন সিদ্দিকি

বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও কোনো বলিউডের পার্টিতে তেমন দেখা পাওয়া যায় না নওয়াজউদ্দিন সিদ্দিকির। কেন বলিউডের পার্টিতে হাজির থাকেন না নওয়াজ? নিজেই জবাব দিয়েছেন ‘গ্যাং অব ওয়াসিপুর’ অভিনেতা। জানিয়েছেন, এসব পার্টিতে ‘প্রাণের বড্ড অভাব। পাশাপাশি ভণ্ডামিতে ভরা।’

‘সারফারোশ’ ছবিতে ছোট চরিত্র থেকে বর্তমানে বলিউডের প্রথম সারির অন্যতম তারকা হয়ে ওঠা নওয়াজ আজও থেকে গিয়েছেন সেই পুরোনো নওয়াজেই। ‘বেশির ভাগ ছবিতে যে ধরনের চরিত্রে দেখা যায় আমাকে, বাস্তবেও আমি ঠিক সে রকমই ছাপোষা। সবাই বলে ছবিতে আমার অভিনীত চরিত্রগুলো নাকি বেশ বাস্তবোচিত। এর পেছনে কারণও রয়েছে। বলা হয়, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরও আন্তর্জাতিক হয়ে উঠবে।’ এক সাক্ষাৎকারে কথাগুলো বলেন নওয়াজ।

এখানেই থামেননি নওয়াজ। কোনো লুকোছাপা না করেই জানান যে ভণ্ডামি ব্যাপারটিকে তিনি কোনোকালেই বরদাস্ত করতে পারেন না। আর ঠিক এ কারণেই বলিউডের পার্টিতে হাজির হতে অনীহা তাঁর। তিনি বলেন, ‘পর্দায় আমার অভিনীত চরিত্রগুলোর মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। তাই তো বলিউডের ঝাঁ-চকচকে পার্টির মধ্যে থাকার তুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। আর তাই কাজ ছাড়া তাদের সঙ্গেই বেশি সময় কাটাই। বলিউড পাড়ার পার্টিগুলোতে প্রাণের বড্ড অভাব। মিথ্যে ব্যাপারস্যাপার এবং ভণ্ডামিতে ভরা, যা আমার একদমই পছন্দ না।’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং