হোম > বিনোদন > বলিউড

ইরফান খানের রেখে যাওয়া সিনেমায় কার্তিক আরিয়ান

কোভিড-পূর্ববর্তী সময়ে বেশ কিছু গল্প নিয়ে ইরফান খানের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন নির্মাতা বিশাল ভরদ্বাজ। এর মধ্যে একটি গল্প চূড়ান্ত হলেও কোভিড মহামারি ও ইরফান খানের মৃত্যুর পর সিনেমাটির নির্মাণ শুরু হয়নি। টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শেষে সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। আর ইরফান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন কার্তিক আরিয়ান।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটির নাম ‘অর্জুন উস্তারা’। সিনেমাটি বিগ বাজেটের হতে চলেছে। এর বাজেট ১৫০ কোটি রুপির বেশি। স্পেন, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন প্রান্তে এর শুটিং হওয়ার কথা রয়েছে। চলতি বছরের দীপাবলির সময় থেকে ‘অর্জুন উস্তারা’র শুটিং শুরুর কথা রয়েছে। ২০২৫ সালের শেষে মুক্তি পাবে সিনেমাটি।

ইরফান খানের কথা মাথায় রেখে গল্পটি তৈরি হলেও, এখন কার্তিকের চরিত্রটিতে বেশ কিছু অদলবদল এনে নতুনভাবে তৈরি করা হচ্ছে। সিনেমাটির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে প্রচুর অ্যাকশন থাকবে।

এদিকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কার্তিক গত বছর ‘সত্য প্রেম কি কথা’তেও কাজ করেছেন। আবার সাজিদের প্রযোজনায় ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতেও কাজ করে ফেলেছেন কার্তিক। যদিও সেই ছবি এখনো মুক্তি পায়নি। তারই আগে কার্তিককে নিয়ে আরও একটা ছবির কথা ঘোষণা করে ফেললেন নির্মাতারা।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং