হোম > বিনোদন > বলিউড

ভাগ্য কি ফিরবে, নাকি আরেকটা ফ্লপের পথে অক্ষয়

সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। তাঁর সিনেমাগুলো শুধু বক্স অফিসে ব্যর্থ নয়, সমালোচকদের মনেও দাগ কাটতে পারছে না। মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের ‘সারফিরা’। যেটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের ১৫০তম সিনেমা! আর সেই সিনেমাকেই নিজের ক্যারিয়ারের সেরা সিনেমার তকমা দিয়েছেন অভিনেতা নিজেই। তবে এরপরও অগ্রিম টিকিট বুকিংয়ে সাড়া পাচ্ছে না সিনেমাটি। সিনেমা বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, আরেকটা ফ্লপের পথে অক্ষয়।

ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘সারফিরা’। এর মধ্যে সিনেমাটির প্রচারণায় কদিন থেকেই দিল্লি, পুনেসহ বেশ কিছু শহরে গিয়েছেন অক্ষয়। কিন্তু এত চেষ্টার পরও যেন ভাগ্য সহায় হচ্ছে না অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অগ্রিম টিকিট বিক্রিতে মাত্র ২৪ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় সুরারাই পোট্রুর অফিশিয়াল রিমেক ‘সারফিরা’। জি আর গোপীনাথের স্মৃতিকথা ‘সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটিতে অক্ষয়কে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

উল্লেখ্য, আগামী ১২ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এতে অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন—রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো