হোম > বিনোদন > বলিউড

হরর কমেডিতে একসঙ্গে রিতেশ-সোনাক্ষী

জুটি বাঁধতে চলেছেন রিতেশ দেশমুখ ও সোনাক্ষী সিনহা। মারাঠি পরিচালক আদিত্যের পরবর্তী হিন্দি সিনেমায় একসঙ্গে দেখা যাবে রিতেশ-সোনাক্ষীকে।

অনেক দিন ধরেই মারাঠি সিনেমা পরিচালনা করছেন আদিত্য। এখন হিন্দি সিনেমায়ও ধীরে ধীরে পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। বেশ কিছু চিত্রনাট্য তৈরি।

আদিত্যের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জ্যা’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। এই হরর কমেডি সিনেমা মুক্তি পেয়েছে গত শুক্রবার। বড় তারকা না থাকার পরও প্রথম দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

রিতেশ-সোনাক্ষীকে নিয়ে যে সিনেমার কাজ শুরু করতে চলেছেন আদিত্য, সেটিও একটি হরর কমেডি ঘরানার। সিনেমাটির শিরোনাম ‘কাকুড়া’। লোকগাথা অবলম্বন সিনেমাটির চিত্রনাট্য তৈরি করছেন চিরাগ গর্গ ও অবিনাশ দ্বিবেদী। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি স্ক্রুওয়ালা।

শোনা যাচ্ছে, কোনো গ্রামের প্রেক্ষাপটেই তৈরি হবে এই হরর-কমেডি ঘরানার সিনেমাটি। এর আগেও আদিত্যর সঙ্গে মারাঠি সিনেমা ‘মৌলি’তে কাজ করেছেন রিতেশ।

‘কাকুড়া’ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। পূজার আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে একটি ওটিটি প্ল্যাটফরমে। তবে কোন প্ল্যাটফরমে আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং