হোম > বিনোদন > বলিউড

বিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি আসছে

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতির সংসারে আবারও নতুন অতিথি আসার সংবাদ শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আনুশকা অন্তঃসত্ত্বা হয়েছেন তিন মাসেরও বেশি হয়েছে।

কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে সবকিছু থেকে একপ্রকার আড়ালেই রেখেছেন। এমনকি স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট ম্যাচেও দেখা যাচ্ছেন না তাঁকে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট-আনুশকাকে দেখা গেছে। সে সময় বিরাট নিজে ফটো সাংবাদিকদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি এমনটাও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই আনুশকার আবারও মা হতে যাওয়ার সংবাদ প্রকাশ্যে আসে।

আনুশকা ও বিরাট কোহলি ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে এই তারকা দম্পতির মেয়ে ভূমিকার জন্ম হয়। প্রায় দুই বছর হয়ে গেল এখনো মেয়েকে সেভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা। এরই মাঝে কোহলি পরিবারে খুশির খবর। এতে তাঁদের ভক্ত-অনুরাগীরাও বেশ আনন্দিত।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং