হোম > বিনোদন > বলিউড

কবিরের নতুন ছবিতেও রণবির

প্রথম ছবি মুক্তির আগেই আরও একটি ছবির পরিকল্পনা করেছেন পরিচালক কবির খান এবং রণবির সিং। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘এইটিথ্রি’ তৈরি হওয়ার সময়েই কবির একটি নতুন গল্প নিয়ে আলোচনা করেন রণবিরের সঙ্গে, যা এই অভিনেতার বেশ বেশ পছন্দ হয়। ছোট শহর থেকে আসা এক সাধারণ ছেলের গল্প নিয়ে তৈরি হবে সেই ছবি, যেখানে মুল চরিত্রে দেখা যাবে রণবিরকে। মফস্বল থেকে আসা ছেলেটি বড় শহরে এসে কী করে নিজের জায়গা তৈরি করে, তা নিয়েই বোনা হবে চিত্রনাট্য।

লকডাউন চলাকালীনই কাহিনির ভাবনাটি মাথায় এসেছিল কবিরের, যার প্রাথমিক চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি করেছেন তিনি। মনে করা হচ্ছে, আগামী ডিসেম্বরে ‘এইটিথ্রি’ মুক্তি পাওয়ার পরেই এই ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন পরিচালক। পরপর সালমন খানকে নিয়ে ‘এক থা টাইগার’,‘টিউবলাইট’ বানিয়েছিলেন।

এবার রণবীরের সঙ্গেও কবিরের জুটিও কি দীর্ঘস্থায়ী হবে? অন্য দিকে, রণবিরও ততদিনে ‘রকি অওর রানি কী প্রেম কাহানি’, ‘সার্কাস’ ইত্যাদি ছবির শুটিং শেষ করবেন। আগামী বছরের মাঝামাঝি সময়ে এই নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং