হোম > বিনোদন > বলিউড

সিলভার গাউনে একই ফ্রেমে মা কাজলের সঙ্গে নাইসা দেবগন

নজরকাড়া লুকে মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’–এর উদ্বোধনী আয়োজনে দ্যুতি ছড়িয়েছেন ১৯ বছর বয়সী অজয়–কাজল কন্যা নাইসা দেবগন। মা কাজলের সঙ্গে তাঁর কয়েকটি ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে হয়ে যায় ভাইরাল।

ছবিতে ডিজাইনার আবু জনি সন্দীপ খোসলার নকশায় সিলভার পার্ল গাউন পড়েছিলেন নাইসা। আর সিলভার কালারের আনারকলি গাউনের সঙ্গে গলায় মুক্তোর নেকলেসে হাজির হয়েছিলেন কাজল।

কাজল তাঁর ইনস্টাগ্রামে মেয়েসহ কয়েকটি ছবি পোস্ট করার মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বলিউড তারকা থেকে সাধারণ দর্শক সবাই প্রশংসায় ভাসিয়েছেন ১৯ বছর বয়সী নাইসাকে।

মন্তব্যে বলিউড অভিনেত্রী জেরিন খান লিখেছেন, ‘মিষ্টি মেয়ে’। আরেকজন লিখেছেন, দুজনকেই আবেদনময়ী লাগছে। আরেক ভক্ত কাজলের প্রশংসা করে লিখেছেন, ‘ম্যাম আপনাকে বেশ সুন্দর লাগছে। এভাবেই পরিবার নিয়ে হাসিখুশি থাকুন সব সময়।’

অজয়–কাজল কন্যা নাইসা বর্তমানে সুইজারল্যান্ডের গ্লিও ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে পড়াশোনা করছেন। নাইসা ছাড়াও যুগ নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং