হোম > বিনোদন > বলিউড

কেমন চলছে ক্যাটরিনা-বিজয়ের ‘মেরি ক্রিসমাস’ 

অভিনয় খ্যাতির পাশাপাশি শ্রীরাম রাঘবন নির্মাতা হিসেবেও নিজের অবস্থান পোক্ত করছেন। তাঁর পরিচালিত সিনেমা ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। নতুন বছরে মুক্তি পাওয়া প্রথম বলিউড সিনেমা হিসেবে বেশ ভালোই ব্যবসা করছে এটি। থ্রিলার-ধর্মী এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি।

বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, গত ১২ জানুয়ারি মুক্তির দিনে এটি আয় করে মাত্র ২ কোটি ৫৫ লাখ রুপি। তবে গতকাল শনিবার দ্বিতীয় দিনে ব্যবসা বেড়েছে অনেকখানিই। প্রথম শনিবারে সিনেমাটি ঘরে তুলেছে ৩ কোটি ৫০ লাখ রুপি।

দর্শক ও সমালোচকদের ইতিবাচক রিভিউকে সঙ্গী করে আয় বেড়েছে ৩৭ শতাংশ। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির দুই দিনের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ কোটি ৫ লাখ রুপিতে। আজ রোববার ছুটির দিনে আয় আরও বাড়তে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

উল্লেখ্য, ‘মেরি ক্রিসমাস’ বিজয় সেতুপতির তৃতীয় বলিউড সিনেমা। সর্বশেষ তাঁকে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় দেখা গেছে, যা বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ১০০ কোটির রুপির ওপর। অন্যদিকে, ক্যাটরিনাকে শেষবার দেখা গেছে সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমায়, যা বিশ্বব্যাপী আয় করেছে ৪৫০ কোটি রুপির বেশি।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং