হোম > বিনোদন > বলিউড

বিদ্যা বালান নাকি মাধুরী মঞ্জুলিকা কে

২০০৭ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া সিনেমায় মঞ্জুলিকা নামের প্রেত্মাতার চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন বিদ্যা বালান। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় না থাকলেও ১৭ বছর পর আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। গতকাল ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ট্রেলারে সবাইকে চমকে দিয়ে বিদ্যার পাশাপাশি নিজেকে মঞ্জুলিকা দাবি করলেন মাধুরী দীক্ষিত। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে দুজনকে লড়তেও দেখা গেল।

গত মাসে প্রকাশিত টিজারে বিদ্যা বলেছিলেন, তাঁর সিংহাসন দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। সেটাই স্পষ্ট হলো প্রায় চার মিনিটের ট্রেলারে। দেখা গেল সিংহাসন দখলের যুদ্ধে কীভাবে অভিশপ্ত হয়ে রয়েছে রক্তঘাটের রাজপরিবার। এর মাঝেই বিদ্যা বালান চিৎকার করে বলেন, ‘আমি মঞ্জুলিকা’। ভূত তাড়াতে হাজির হয় রুহ বাবা। এরপর আসে টুইস্ট। বলা হয়, রুহ বাবা এই রাজ্যের রাজকুমার। আর রাজপরিবারের অভিশপ্ত দরজা খুলতেই ফিরে আসে মঞ্জুলিকা। তবে বিদ্যা নয়, মঞ্জুলিকারূপে হাজির হন মাধুরী দীক্ষিত। বিদ্যাও আসেন নিজের সিংহাসন ফিরে পেতে। ফ্ল্য়াশব্যাকে আসে পুরোনো রাজদরবার। সেখানে মাধুরী-বিদ্যার নাচের যুগলবন্দী। পরে আবার দুজনে চুলের মুঠি ধরে মারামারিও করছেন। ট্রেলারের শেষ দিকে হাসতে হাসতে দুজনে একসঙ্গে রুহ বাবাকে বলছেন, ‘আমাদের মধ্যে কে মঞ্জুলিকা, এটাই চিন্তা করছ তো?’ মঞ্জুলিকা আসলে কে? সিনেমা দেখার সময় এই প্রশ্ন দর্শকের মনেও উঁকি দেবে।

এবারও রুহ বাবার চরিত্রে আছেন কার্তিক আরিয়ান। সঙ্গে আছেন তৃপ্তি দিমরি। দুজনের রোমান্টিক দৃশ্যও আছে ট্রেলারে। পাশাপাশি দারুণ কমেডিরও ইঙ্গিত পাওয়া গেল আনিস বাজমি পরিচালিত এ সিনেমায়। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, কাঞ্চন মল্লিক, মনীশ ভাদওয়ার প্রমুখ। ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং