হোম > বিনোদন > বলিউড

সময়ের সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ

একটা সময় দুই সত্‍ বোন জাহ্নবী, খুশির সঙ্গে একদমই সম্পর্ক ছিল না অর্জুন কাপুরের। এমনকি বাবা বনি কাপুরের সঙ্গে মুখ দেখাদেখি পর্যন্ত ছিল না এই বলিউড অভিনেতার। তবে ২০১৮ সালের এক ঘটনা বদলে দেয় সবকিছু। শ্রীদেবীর মৃত্যুর পর বাবা ও দুই সত্‍ বোনের সঙ্গে অর্জুনের সম্পর্ক পাল্টে যায়। অংশুলার পাশাপাশি জাহ্নবী-খুশির সার্বক্ষণিক খোঁজ খবর নেন অর্জুন কাপুর। এখন তিনি তিন বোনের দায়িত্বশীল বড় ভাই।

আজ রবিবার (৬ মার্চ) ২৫-এ পা দিলেন জাহ্নবী। আর এদিন অর্জুন বোন জাহ্নবীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল সেই শুভেচ্ছায় অতীতকে এড়িয়ে গেলেন না অর্জুন। অর্জুন লেখেন, ‘আমি জানি আগের অনেকগুলো জন্মদিনে আমি তোর পাশে ছিলাম না, কিন্তু এখন আজীবন তুই আমার সঙ্গে জুড়ে থাকবি’। এই পোস্টের কমেন্ট বক্সে জাহ্নবী লেখেন, ‘লাভ ইউ’।

প্রযোজক বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরির দুই সন্তান অর্জুন ও অংশুলা। অন্যদিকে মোনার সঙ্গে সম্পর্ক ভেঙে শ্রীদেবীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বনি। ছোট থেকেই বাবার প্রতি রাগ ছিল অর্জুনের মনে। বাবা ও তাঁর অন্য পরিবারের সঙ্গে স্বাভাবিক ছিলো না অর্জুনের সম্পর্ক।

মাস কয়েক আগের এক সাক্ষাত্কারে অর্জুন জানিয়েছিলেন, দুই বোনের জন্য বাবাকে নতুন করে চিনতে পারে সে। ‘আমি বাবার সঙ্গে থাকাটা ততটা পছন্দ করতাম না, তাই থাকতামও না। সবাই বলত, আমার সঙ্গে বাবার প্রচুর মিল। কিন্তু সেটা আমি কোনও দিন বুঝতেই পারিনি। জাহ্নবী এবং খুশির জন্য সেই বাধা ভেঙে এখন আমি খাঁটি সম্পর্ক গড়ে তুলতে পেরেছি। আমরা সবাই খারাপ সময়ের সম্মুখীন হয়েছি। এখন সেগুলো ছেড়ে বেরিয়ে আসার সময়… বাবার সঙ্গে সে ভাবে সময় কাটাতে পারিনি কখনও’ জানান অর্জুন।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং