হোম > বিনোদন > বলিউড

রণবীর-দীপিকার মেয়ের নাম নিয়ে এত সমস্যা কাদের

বিনোদন ডেস্ক

রণবীর-দীপিকা দম্পতি তাঁদের সন্তানের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। ছবি: সংগৃহীত

দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছেন রণবীর-দীপিকা দম্পতি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে সন্তানের নাম জানিয়েছেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।

কেন এই নাম, তার ব্যাখ্যাও দিয়েছেন তারকা দম্পতি। লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। কারণ, ও আমাদের অনেক প্রার্থনার ফল।’ সন্তানের নাম প্রকাশের পর তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকা—সবাই তাঁদের শুভকামনা জানিয়েছেন।

তবে কটাক্ষ করার লোকের সংখ্যাও কম নয়। নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!

নেটিজেনদের এ অংশের দাবি, দুয়া কোনো ভারতীয় সন্তানের সঠিক নাম হতে পারে না। অনেকে আবার একাধিক নামের সাজেশনও দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘দুয়া? কোনো হিন্দু নাম ভালো লাগল না? কেন দুয়া? প্রার্থনা কেন নয়? আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন নাকি?’

আরেকজনের মন্তব্য, ‘হিন্দির বদলে উর্দু কেন?’ অনেকে তো আগ বাড়িয়ে এটাও বলছেন, ‘প্রার্থনাও তো রাখতে পারতেন। কেন মুসলিম নাম? বলিউড ইচ্ছাকৃত এমন করে। সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন ওরা।’ এমন অনেক মন্তব্যে ভরে গেছে দীপিকার পোস্টের কমেন্ট বক্স।

যতই নেতিবাচক মন্তব্য আসুক, ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে তাই পাল্টা প্রশ্ন রেখেছেন, এ নামে কেন কারো সমস্যা থাকবে? মা-বাবা তাঁদের সন্তানের কী নাম রাখবেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে ধর্মের সিল দেওয়া কোনো সুস্থ মানসিকতা নয়।

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা