হোম > বিনোদন > বলিউড

‘রণবীর বাজে বকে, কারিনা গসিপ কুইন’

রণবীর সিং ও কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি নির্মিত ‘সিংহাম অ্যাগেইন’। সুপার স্টার সালমান খান, অজয় দেবগন, রণবীর সিং, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে।

এবার এই সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে শুটিং সেটের দুজন সহশিল্পীর গোপন কথা ফাঁস করে দিলেন অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি। আর সেই দুজন হলেন— রণবীর সিং ও কারিনা কাপুর!

সেটে নাকি দারুণ মজা করতেন সবাই। কিন্তু অজয় দেবগন বলেন, ‘রণবীর সারা দিন সেটে বাজে বকতো। আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো বিষয়। আর সেটেই সেই পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’

অজয়ের কথায় সায় দিয়ে পরিচালক রোহিত বলেন, ‘সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে গালা টাইম কাটিয়েছেন।’

একসঙ্গে এতজন তারকা, সেটে কোনো গোল বাঁধেনি, ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে রোহিত শেঠি বলেন, ‘এতগুলো তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়! কারণ সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে-“ওহ আমি তো স্টার!’”

রোহিত শেঠির ফ্রেমে এত তারকা যে, একজন বলে আমাকে দেখ, তো আরেকজন বলে আমাকে! তবে সবাই অনেক মজা করেই কাজ করেছেন বলে জানিয়েছেন দুজনই।

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং