হোম > বিনোদন > বলিউড

কান উৎসবে ভারতীয় নারী নির্মাতার ইতিহাস

এবারের কান উৎসবে আরেকবার চমক দেখাল ভারতীয় সিনেমা। আঁ সাঁর্তে রিগা বিভাগে অনসূয়া সেনগুপ্তের সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার পর মূল প্রতিযোগিতা বিভাগেও চমকে দিল ভারতীয় সিনেমা। কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’ সিনেমা।

পায়েল কাপাডিয়ার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন অভিনেত্রী ভায়োলা ডেভিস। তখন মঞ্চে পায়েলের পাশে ছিলেন ছবিটির তিন অভিনেত্রী কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদম।

এই ছবির মাধ্যমে ৩০ বছর পর ভারতীয় ছবি হিসেবে কানের মূল প্রতিযোগিতা বিভাগে নাম লেখায় ভারত। এবার পুরস্কার জিতে গড়েছে ইতিহাস। কানে প্রদর্শনীর পর ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এই ছবি। সিনেমাটিতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন।

গতকাল শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে জুরি প্রাইজ জয়ী ছবির নাম ঘোষণা করেন জাপানি পরিচালক কোরি এদা-হিরোকাজু। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে এই আয়োজন।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো