হোম > অর্থনীতি

জেট ফুয়েলের দাম বাড়িয়ে স্থগিত করল বিইআরসি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: সংগৃহীত

জেট ফুয়েলের দাম বাড়িয়ে পিছু হটেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার (১৮ মার্চ) কমিশনের জরুরি বৈঠকে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর ঘণ্টাখানেক পর বিইআরসির আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেট ফুয়েলের মূল্যহারের কার্যকারিতা কমিশন স্থগিত করেছে।

এর আগে প্রথম বিজ্ঞপ্তিতে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবের কথা উল্লেখ করে নতুন দাম নির্ধারণের কথা জানায়। সেই অনুযায়ী অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য লিটারপ্রতি জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়। এতে লিটারপ্রতি দাম বেড়ে যায় ৮১ টাকা ৭৭ পয়সা।

অন্যদিকে আন্তর্জাতিক রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দামও বাড়ানো হয়। প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নতুন এই মূল্য আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

পরে রাতে বিইআরসির সদস্য মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জেট ফুয়েলের দাম বৃদ্ধি হলেও আজকেই সেটা কার্যকর হচ্ছে না। ২৫ মার্চ কমিশনের আরেকটি সভা হবে। সেখান থেকে ঘোষণা দেওয়া হবে।

এরপর বিইআরসির সহকারী পরিচালক (ট্যারিফ-২) রাজু আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানান, আজ সমন্বয় করা জেট ফুয়েলের মূল্যহারের কার্যকারিতা কমিশন স্থগিত করেছে।

জেট ফুয়েলের দাম একলাফে বাড়ল ৮২ টাকা

ভূরাজনীতি ও বিশ্ব অর্থনীতির প্রাণভোমরা ১০টি গুরুত্বপূর্ণ নৌপথ

জেট ফুয়েলের দাম একলাফে বাড়ছে ৬০%, বাড়বে বিমানভাড়াও

ফেব্রুয়ারির বেতন-বোনাস পরিশোধ হয়েছে শতভাগ পোশাক কারখানায়, সংবাদ সম্মেলনে বিজিএমইএ

ঈদের ছুটিতেও ব্যাংক খোলা যেসব এলাকায়

যুক্তরাষ্ট্রের বাজার: পোশাকের দাম কমেছে ২.৬%

ঈদে ভোগাবে না বিদ্যুৎ, এপ্রিল নিয়ে আশঙ্কা

ঈদবাজারে বেড়েছে টাকার প্রবাহ

ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা

প্রধানমন্ত্রীর কাছে ১৮০ দিনের প্ল্যান শেয়ার করেছি: বিডা চেয়ারম্যান