হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিকদের চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিকদের চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ ও সংবাদ সম্মেলন হয়েছে। আজ শনিবার দুপুরে মিল প্রাঙ্গণে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যৌথভাবে এর আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, মৌসুমি শ্রমিকদের স্থায়ী পদে সমন্বয়, দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বিশেষ সুবিধা ১৫ শতাংশ বাস্তবায়ন এবং মিল পরিচালনায় জনবলসংকট নিরসনসহ চার দফা দাবি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গেছে। এসব যৌক্তিক দাবি না মানায় শ্রমিকদের ন্যায়সংগত আন্দোলনে যেতে হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, যুগ্ম সম্পাদক রুহুল আমিন, শ্রমিক নেতা শাহজাহান আলী, লুৎফুল কবির প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকদের স্বার্থরক্ষায় ঘোষিত আন্দোলন সূচি অনুযায়ী মিল ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবিনামা দেওয়া হবে। দাবি মানা না হলে পর্যায়ক্রমে কর্মবিরতি, মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন