হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভুট্টাখেতে পাওয়া নবজাতককে দত্তক নিতে ২৫ জনের ভিড়

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টাখেত থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে শিশুটিকে পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স কয়েক ঘণ্টা। জন্মের পরপরই শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে পাশের মরিচখেতে কাজ করছিলেন এক নারী। হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি ভুট্টাখেতে সদ্যোজাত শিশুটিকে দেখতে পান। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হন এবং প্রশাসনকে খবর দেন।

পরে শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা গেছে, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ২০-২৫ জন মানুষ ভিড় করেছেন।

হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহিন বলেন, শিশুটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি তার ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না: মির্জা ফখরুল

পুলিশ হত্যার তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আরও তদন্ত হবে: মির্জা ফখরুল

সকাল ৯টার পরও রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তরে তালা

ঠাকুরগাঁও: আলুর কেজি ৩ টাকা, দিশেহারা কৃষক

বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ওপর পড়ল ট্রলি

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ঠাকুরগাঁওয়ে বট-পাকুড়ের বিয়ের উৎসব

আসামি ধরতে গিয়ে হার্ট অ্যাটাকে এএসআইয়ের মৃত্যু