হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ফুয়েল পাস তেল পেয়ে স্বস্তিতে রাণীশংকৈলের চালকেরা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী আজ রাণীশংকৈলের তিনটি পেট্রলপাম্পে পেট্রল ও ডিজেল বিতরণ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ফুয়েল পাসের মাধ্যমে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাড়িচালকেরা। বিশেষ করে মোটরসাইকেলচালকেরা এই ব্যবস্থায় বেশি সন্তুষ্টি জানিয়েছেন। সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী রোববার উপজেলার তিনটি পেট্রলপাম্পে পেট্রল ও ডিজেল বিতরণ করা হচ্ছে।

ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে উপজেলার আব্দুর রহিম ফিলিং স্টেশন, জুঁই ফিলিং স্টেশন ও স্বপন ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড যাচাই করে তেল দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, গত শনিবারের মতো আজও পেট্রলপাম্পগুলোতে কোনো হট্টগোল বা মানুষের জটলা নেই। মোটরসাইকেলচালকেরা সারবদ্ধভাবে পাস দেখিয়ে তেল সংগ্রহ করছেন।

জুঁই ফিলিং স্টেশনে কথা হয় বলঞ্চা হাইস্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, তেল বিতরণের এই নিয়মটি ভালো হয়েছে। ব্যস্ত মানুষেরা এখন সহজে তেল নিতে পারছেন।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সম্পাদক সাধন বসাক বলেন, ‘এই ব্যবস্থায় অনেক স্বস্তি মিলেছে। চাকরিজীবীসহ ব্যস্ত মানুষের জন্য এটি বেশ উপকারী হয়েছে। তাঁর মতে, এই নিয়মটি আরও আগে চালু করা উচিত ছিল।’

জুঁই ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে তেল বিতরণ শুরু হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তেল দেওয়া হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা হয়রানি ছাড়াই মানুষ তেল পাচ্ছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী বলেন, উপজেলার তিনটি পাম্পে তেল বিতরণ হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পেট্রলপাম্পগুলোতে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সাধারণ মানুষ নিয়ম মেনে তেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন।

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন