হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় পূজা রানী (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুরে উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মোবাইল ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছে সে।

পূজা মহাব্বতপুর গ্রামের কৃষক নকুল পালের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকায় পূজা বাড়িতে ছিল। সম্প্রতি সে মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় তা নিয়ে সন্দেহ করে তার পরিবার। এ কারণে পূজার কাছ থেকে তার ফোনটি কেড়ে নেওয়া হয়। এর পর থেকে নতুন মোবাইল ফোনের জন্য বাবার কাছে জেদ ধরে পূজা। আর্থিক সংকটের কারণে তার বাবা পরে ফোন কিনে দেওয়ার কথা জানান। এতে অভিমান করে পূজা। আজ দুপুরে বাড়িতে পূজার ঝুলন্ত লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন