হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

বাড়িতে মা-বাবার অনুপস্থিতির সুযোগে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। আজ রোববার এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় আসামির নাম মো. মেহেদী হাসান (১৬)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও তাঁর স্ত্রী প্রতিদিনের মতো গতকাল শনিবার সকাল ১০টার দিকে জীবিকার তাগিদে নিজ নিজ কর্মস্থলে যান। এ সময় তাঁদের আট বছর বয়সী মেয়ে ও চার বছরের ছেলে বাড়িতে ছিল।

বেলা ২টা ১০ মিনিটের দিকে অভিযুক্ত মেহেদী হাসান গোসল করার অজুহাতে ওই বাসায় আসে। বাড়িতে বড় কেউ না থাকার সুযোগে সে টিনের বসতঘরে প্রবেশ করে এবং শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি বাধা দিলে তার গলা চেপে ধরা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকারে অভিযুক্ত মেহেদী হাসান তাকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিকেলে কাজ শেষে শিশুটির মা-বাবা বাড়ি ফিরলে ভুক্তভোগী শিশুটি বিস্তারিত ঘটনা তাঁদের জানায়। এরপর পারিবারিকভাবে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে আজ দুপুরে থানায় এসে লিখিত এজাহার করেন শিশুটির বাবা।

এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন