হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

অনলাইন জুয়ায় আসক্তি ও ক্রমাগত টাকা হারিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন নাহিদ রানা (২০) নামে এক যুবক। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী (ভূজারীপাড়া) গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। নাহিদের এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন নাহিদ। জুয়ার কারণে বারবার অর্থ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত শনিবার প্রায় ১০ হাজার টাকা হারানোর পর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন রোববার সন্ধ্যায় বাড়ি ফেরেন। আজ সোমবার সকালে বিষপান করে তিনি পরিবারের সদস্যদের তা জানান এবং সন্তানকে শেষবার দেখতে চান। এ সময় স্বজনেরা তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রংপুরে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে রংপুর নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘অনলাইন জুয়ায় টাকা হারিয়ে এক যুবক বিষপান করেছেন বলে আমরা জেনেছি। রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন