হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পীরগঞ্জে ট্রেনে দুই হকারের মারামারি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

থেমে থাকা ট্রেনের বগিতে মারামারি করেন দুই হকার। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে আলামিন (৩০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকাগামী পঞ্চগড় একতা এক্সপ্রেস পীরগঞ্জ রেলস্টেশনে ট্রেনটি থামলে শেষের বগিতে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আলামিন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার চড়বতুয়ালী গ্রামের মিন্টু মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করতেন। হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ পলাতক। তিনিও ট্রেনে ফেরি করে নারিকেল বিক্রি করেন বলে জানা গেছে।

ট্রেনের যাত্রী, স্টেশনে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দু’জনই মারামারির একপর্যায়ে আকাশ ছুরি দিয়ে আঘাত করলে আলামিন লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মিলন নামে এক ব্যক্তিকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আলামিনের চাচাতো ভাই জানান, আলামিন ও আকাশ দুজনই ট্রেনে ফেরি করে খাবার বিক্রি করেন। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটেছে। উভয় পক্ষে ছয়-সাতজনের একটি গ্রুপ মারামারি করে। একপর্যায়ে আকাশ আলামিনকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর থেকে আকাশ পলাতক।

পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার আব্দুল আজিজ বলেন, স্টেশনে লোকজন গুরুতর অবস্থায় দুই ব্যক্তিকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। শুনেছি তাঁরা হকার। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেন।

দিনাজপুর জিআরপি থানার ওসি আব্দুল মান্নান এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মামলা প্রক্রিয়াধীন।

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন