হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বিএনপি নেতার বাড়িতে চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি

নগদ টাকা ও স্বর্ণালংকার লুট। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নম্বর বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গ্রিল কেটে ও ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময়ে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেম বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। গতকাল রাতের আঁধারে চোরেরা তাঁর বাড়িতে প্রবেশ করে গ্রিল ও আলমারির তালা ভেঙে প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণ এবং নগদ ৩ লাখ ৮৪ হাজার টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

ঢাকায় অবস্থানরত আবুল কাশেম মোবাইল ফোনে বলেন, ‘হার্টের চিকিৎসার জন্য কয়েক দিন আগে ঢাকায় এসেছি। আগামীকাল ডাক্তার দেখানোর কথা। হার্টের চিকিৎসায় ইতিমধ্যে আমার ১৩-১৪ লাখ টাকা খরচ হয়ে গেছে। বাকি সঞ্চয়টুকুও চোরেরা নিয়ে গেল। এখন আমি কী করব, কিছুই বুঝতে পারছি না।’

এদিকে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়িটির কেয়ারটেকার জহিরুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জহিরুল পুলিশকে জানান, রাতে ভাত খাওয়ার পর তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, যার ফলে চুরির বিষয়টি টের পাননি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল তদন্ত করেছি। কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চোরদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন