হোম > সারা দেশ > সিলেট

সফর শেষে নির্বাচনী এলাকা পরিদর্শন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের সফর সংক্ষিপ্ত করে সিলেটে পৌঁছেই নির্বাচনী এলাকা পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আজ শনিবার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, ‘যে কোনো দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগ সরকার জনগণের পাশে রয়েছে। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য যা যা করার তার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে সিলেটের বন্যাদুর্গত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৫ লাখ টাকা এবং ৪ হাজার প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমার ঐচ্ছিক তহবিল থেকে গোয়াইনঘাট উপজেলায় আরও ১২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারে যত দিন আছে সিলেটবাসী মনে রাখবেন আপনাদের একজন বন্ধু আছেন।’

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদিন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা নুরুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন