হোম > সারা দেশ > সিলেট

সিলেটে যুবককে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কোম্পানীগঞ্জে শাহেদ আহমদ (১৯) নামের এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেট-সংলগ্ন পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের গৌরীনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জুবায়ের হোসেন (২৫) এবং লোভাহাওর গ্রামের ওহাব আলীর ছেলে জয়নুদ্দিন ওরফে জয়নুল (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে বর্নি হাইটেক পার্কে নিজের প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শাহেদ। এ সময় জুবায়ের ও জয়নুল তাঁদের আটকান এবং বলেন, ‘এখানে প্রেমটেম করা যাবে না। করতে চাইলে চাঁদা লাগবে।’ এ সময় দুজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান শাহেদ। একপর্যায়ে চাঁদা না পেয়ে তাঁরা শাহেদকে জোর করে ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে ভোলাগঞ্জের দিকে রওনা হন। উপজেলা পরিষদ গেটের কাছে পৌঁছামাত্র পুলিশের চেকপোস্ট দেখে চিৎকার করেন শাহেদ। পুলিশ ধাওয়া দিয়ে লাছুখাল ব্রিজে অটোরিকশাটি আটকায় এবং অপহৃতকে উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন