হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ১৫

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ১৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন সিলেট নগরের কোতোয়ালি থানাধীন মোকাদ্দেস আলীর ছেলে রাজু আহমদ (২৮), ছড়ারপাড়ের মো. আবুল হোসেনের ছেলে মো. ইদ্দিস আলী (৩৫), কদমতলীর উমেশ করের ছেলে পুলিন কর (৫২), বরইকান্দির জয়নাল আবেদিনের ছেলে মো. মিজান আলী (২৭), দক্ষিণ সুরমার মানিক মিয়ার ছেলে বাদল (৩৫), আব্দুছ ছালামের ছেলে বদরুল ইসলাম (৪২), আতিয়ারের ছেলে লাবলু হোসেন (৩০), হাসান আলী শিকদারের ছেলে আব্বাস উদ্দিন (২৫), মেন্দিবাগের আব্দুল খালেকের ছেলে মোস্তাক আহমেদ (৪০), মহব্বত আলীর ছেলে মো. আল-ইসলাম (৩১), আব্দুল মোতালিবের ছেলে সেজু রহমান(৪০), মুকন্দ দাসের ছেলে মুকুল দাস (৪৪), জাকির হোসেনের ছেলে লিয়াকত আহমেদ (১৮), শহীদ মিয়ার ছেলে মিজান আহমেদ (২৮) ও মো. ইসরাফিলের ছেলে রবি আউয়াল (২০)।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন চালিবন্দর সাকিনস্থ সবজি বাজারের পেছনে অভিযান পরিচালনা করে নাসিম মিয়ার মালিকানাধীন দোকানের ভেতর অনলাইনে জুয়া খেলার সময় ১৫ জন জুয়াড়িকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন