হোম > সারা দেশ > সুনামগঞ্জ

বাংলাদেশি কুটি মিয়াকে ভারতের ভেতরে গুলি করে হত্যা করা হয়: বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়াদের গুলিতে কুটি মিয়া (৫০) নামের সেই বাংলাদেশি বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

নিহত কুটি মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্লাহর ছেলে। পেশায় তিনি ছিলেন কৃষক।

বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল দিনের বেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিক ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাই পুঞ্জি এলাকায় সুপারি আনার জন্য অবৈধভাবে প্রবেশ করেন। বিকেলে ফেরার সময় খাসিয়ারা দেখে ফেলায় ছয়জন বাংলাদেশি দৌড়ে পালিয়ে বাংলাদেশে আসেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি পেছনে থাকা কুটি মিয়ার শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ভারতের প্রায় ৭ কিলোমিটার ভেতরেই মারা যান।

এদিকে গত দুই দিন কুটি মিয়ার কোনো সন্ধান পায়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। পরে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভারতের লোকাল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে কুটি মিয়ার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির আজকের পত্রিকাকে বলেন, ভারতের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তরের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো আজ বা আগামীকালের মধ্যে লাশ হস্তান্তর করবে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, লাশ এখনো হস্তান্তর করেনি, সম্ভাবনা রয়েছে আজকের (শনিবার) মধ্যে লাশ হস্তান্তর করার।

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

তাহিরপুরে হাউসবোটে অগ্নিকাণ্ড

জগন্নাথপুরে রান্নাঘরের আগুনে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

হাওর রক্ষা বাঁধ: কাজ শেষ হয়নি, শঙ্কায় কৃষক

পর্তুগালে বসবাসের বৈধতা পেয়েও থাকা হলো না কামরুলের, ফিরল নিথর দেহ

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর বিপুল ভোটে বিজয়ী

বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

সুনামগঞ্জের ৫ আসন: তিন আসনে গৃহবিবাদে বিএনপি

সুনামগঞ্জের ৫ আসন: বিদ্রোহীদের চাপে বিএনপি

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ