হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিভিন্ন প্রাণী মরদেহটি কামড়ে ক্ষতবিক্ষত করেছে।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের একটি ডোবার পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নাদামপুর গ্রামের পতিত জমির একটি ডোবার পাশে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় এক স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। তাঁর বাঁ পায়ে ও ডান হাতের বেশ কিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল বা কুকুরের কামড়ে মরদেহ ক্ষতবিক্ষত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।’

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সর্বস্ব হারিয়ে ফিরছেন সুনামগঞ্জের তরুণেরা

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা