হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ছাতকে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুতায়িত হয়ে রহমত আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী ওই গ্রামের মৃত হাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রহমত আলী গ্রামের পাশে নতুন একটি দালানঘর নির্মাণ করছিলেন। ওই ঘরে বিদ্যুতের সংযোগ না থাকায় তিনি তার পুরাতন বাড়ি থেকে তার দিয়ে বিদ্যুতের অস্থায়ী সংযোগ এনে ঘরের কাজ করছিলেন। সোমবার বিকেলে নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা দ্রুত সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠান।

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সর্বস্ব হারিয়ে ফিরছেন সুনামগঞ্জের তরুণেরা

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ