হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ছাতকে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই ব্যক্তির নাম আজমির আলী (৪২)। তিনি ওই গ্রামের আশ্রব আলীর ছেলে। এ ঘটনায় আজমির আলীর ছেলে আক্তার হোসেনও (১৬) আহত হয়েছে। তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

নোয়ারাই ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল মিয়া আজকের পত্রিকাকে জানান, মাঝপাড়া গ্রামের একটি পুকুরের ওপর দিয়ে টানা বিদ্যুতের লাইন ছিড়ে পানিতে পড়ে যায়। দুপুরে এ পুকুরে মাছ ধরতে যান আজমির ও তাঁর ছেলে আক্তার হোসেন। পুকুরের পানিতে নামার সঙ্গে সঙ্গে বাবা ও ছেলে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মারা যান আজমির আলী। গ্রামের লোকজন আহত আক্তার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

রাসেল মিয়া আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সর্বস্ব হারিয়ে ফিরছেন সুনামগঞ্জের তরুণেরা

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ