হোম > সারা দেশ > সুনামগঞ্জ

যুবলীগ নেতা হত্যায় প্যানেল মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের সহসভাপতি লায়েক মিয়াকে হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কুদ্দুছ শিবলু, স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা তানভীর রহমানসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে নিহতের ভাই আজিজুল ইসলাম ছাতক থানায় এ মামলা করেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলার অন্য আসামিরা হলেন যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, সাবেক জামায়াতের নেতা আলা উদ্দিন, আবুল খয়ের টুটুল, তাজ উদ্দিন, মিজান মিয়া, আব্দুল মতিন, শামসুল ইসলাম, মিলন মিয়া, এশাদ আলী, সায়মন, মহসিন ও সৌরভ। 

গত মঙ্গলবার রাত ১০টার দিকে ছাতক থানাসংলগ্ন গণেশপুর খেয়াঘাট এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন উপজেলা যুবলীগের সহসভাপতি লায়েক মিয়া। তিনি ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ এলাকার আব্দুল মান্নানের ছেলে।

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সর্বস্ব হারিয়ে ফিরছেন সুনামগঞ্জের তরুণেরা

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ