হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। একই আদালতে পৃথক দুটি ধর্ষণ মামলায় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় হত্যা মামলা ও পৃথক দুটি ধর্ষণ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘এসব রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন রায়ের ফলে সমাজের মানুষ সচেতন হবে এবং যেকোনো অপরাধ করা থেকে বিরত থাকবে।’ 

 মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয় একই গ্রামের মহনমালা বেগমের। বিয়ের সময় মোহনমালার বায়স ছিল ২২ বছর। বিয়ের পর থেকে প্রায় সময়ই যৌতুকের জন্য মহনমালা বেগমকে মারধর করতেন স্বামী রাসেল মিয়া। এরই একপর্যায়ে ২০১৮ সালের ২৮ জুন মহনমালাকে রক্তাক্ত অবস্থায় মৃত পান পরিবারের সদস্যরা। পরে ৮ জুলাই জামালগঞ্জ থানায় মহনমালার মা রেছনা বেগন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

অন্যদিকে ২০১৬ সালের ২৪ অক্টোবর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে একই উপজেলার খলিল আহমদকে যাবজ্জীবন এবং আরও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া  সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে আব্দুর রহমান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এই টাকা ভিকটিম পাবে বলে জানায় আদালত।

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

তাহিরপুরে হাউসবোটে অগ্নিকাণ্ড

জগন্নাথপুরে রান্নাঘরের আগুনে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

হাওর রক্ষা বাঁধ: কাজ শেষ হয়নি, শঙ্কায় কৃষক

পর্তুগালে বসবাসের বৈধতা পেয়েও থাকা হলো না কামরুলের, ফিরল নিথর দেহ

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর বিপুল ভোটে বিজয়ী

বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

সুনামগঞ্জের ৫ আসন: তিন আসনে গৃহবিবাদে বিএনপি

সুনামগঞ্জের ৫ আসন: বিদ্রোহীদের চাপে বিএনপি

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ