হোম > সারা দেশ > রংপুর

দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি

দোকানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ পাওয়ার খবরে বড় দরগাহ বাজারে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে রবিউল ইসলাম সাদ্দাম নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা বড় দরগাহ ইউনিয়নের বড় দরগাহ বাজারের সিনহা টেলিকমের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

রবিউল পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ ইউনিয়নের রফিকুল ইসলাম মধু প্রধানের বড় ছেলে। তিনি বড় দরগাহ বাজারের সিনহা টেলিকম দোকানটি চালাতেন।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই যুবকের নিজ প্রতিষ্ঠান থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রজু করা হয়েছে।

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’