হোম > সারা দেশ > রংপুর

সরিষাবাড়ীতে ২২ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, সরিষাবাড়ি (জামালপুর) 

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ২২ লাখ টাকার হেরোইনসহ ইউসুফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। 

ইউসুফ আলী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাজানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। 

র‍্যাবের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামে র‍্যাব—১৪, সিপিসি—১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে অভিযান চালায় র‍্যাব। অভিযানে ইউসুফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। 

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে রাতে একটি মামলা দায়ের করা হবে।  

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’