হোম > সারা দেশ > রাঙ্গামাটি

নির্বাচনী ব্যালট ছাপাতে ৫৩১ টন কাগজ সরবরাহ কেপিএমের

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

কর্ণফুলী পেপার মিলে কাগজ উৎপাদনের কাজ চলছে। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে এ পর্যন্ত ৫৩১ টন কাগজ সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)। ডিসেম্বরের মধ্যে বাকি ৩৮৪ টন কাগজ সরবরাহ করা হবে। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ গতকাল রোববার এ তথ্য জানান।  

নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কেপিএমের কাছ থেকে ৯১৫ কাগজের চাহিদাপত্র দিয়েছে বাংলাদেশ স্টেশনারি অফিস  (বিএসও)। এই কাগজের বর্তমান বাজারমূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১  টাকা। আবার বিএসও থেকে  নির্বাচন কমিশন এই কাগজ কিনে নিয়ে ব্যালট পেপার ছাপাবে।  

গতকাল বেলা ১১টায় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন কেপিএম মিলে ব্রাউন, সবুজ ও গোলাপি কালার কাগজের চাহিদাপত্র দিয়েছে। ডিসেম্বরের মধ্যে এই কাগজ সরবরাহের জন্য বলা হয়েছে। ইতিমধ্যে আমরা সিংহভাগ কাগজ সরবরাহ  করেছি। আশা করছি, ডিসেম্বরের মধ্যে বাকি কাগজ সরবরাহ করব। তবে কাপ্তাই লেকের পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় কাগজ উৎপাদন নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। কাগজ উৎপাদনে প্রচুর পানির প্রয়োজন; যা লেক থেকে ব্যবহার করা হয়।’ তিনি বলেন, ‘আমাদের তিনটি মেশিন। এখন শুধু একটি মেশিন চালু আছে। একটি মেশিনে দিনে ২৫ থেকে ৩০ মেট্রিক টন কাগজ উৎপাদন হয়।’

হ্রদ-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা

রাঙামাটিতে নির্বাচনী ক্যাম্পে পৌঁছানোর পর আনসার সদস্যের মৃত্যু

রাঙামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে ভোটের মালামাল পরিবহন শুরু

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তার দাবি

ডিজিটাল মাধ্যমে এবার সহজে মাতৃভাষা লিখতে পারবেন চাকমা, মারমা, ম্রো জনগোষ্ঠীর লোকজন

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

টানা ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের ভিড়, কর্ণফুলী নদী আর লেক-পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ

জেলা প্রশাসকের উপহার পেল জুরাছড়ি নারী কাবাডি দল

বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে চন্দ্রঘোনা খ্রিষ্টানপল্লি