হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্লাস্টিকের বয়ামে সাপটি ভরে উদ্যানে নিয়ে আসা হয়। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটে একটি বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে এটি অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘গতকাল বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকা থেকে বন্য প্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমন একটা বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেন। আজ তিনি সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করলে আমরা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটে অবমুক্ত করি।’

সাপ অবমুক্তের সময় রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আহমেদ, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, কাপ্তাই বন্য প্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমনসহ বন বিভাগের কর্মকর্তা এবং কাপ্তাই উপজেলা বন্য প্রাণী সাপ উদ্ধারকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত হলো ৭ ফুট দীর্ঘ অজগরটি

পাহাড়ধসের ৯ বছর: পাহাড়ের গায়ে ঝুঁকিপূর্ণ বসবাস, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, রাঙামাটিতে মানববন্ধন

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ, উৎপাদন মাত্র ৫৮ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: দলীয় কোন্দল, পরিষদ গঠনে বিলম্বে পদ হারান দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া চা-বাগানে বন্য হাতির আতঙ্ক, ঘরবাড়ি ছাড়ছেন চা-শ্রমিকেরা

রঙিন আমে নতুন স্বপ্ন

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার