হোম > সারা দেশ > রাঙ্গামাটি

সাজেক ভ্রমণে রাঙামাটি জেলা প্রশাসনের সতর্কতা

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে আবারও নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) থেকে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

এদিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জন সংহতি সমিতিকে (জেএসএস) দলের মধ্যে ফের বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। এ সংঘর্ষে ১৫০–২০০‍ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ৩০ নভেম্বর সাজেকের খগেন্দ্র কারবারি পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী চলা এই বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয় বলে স্থানীয়দের দাবি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো মরদেহ উদ্ধার করতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় একে অপরকে দোষারোপ করে উভয়পক্ষ রক্তাক্ত ছবি পোস্ট করলেও কোনো মামলা হয়নি।

গোলাগুলির বিষয়টি জানতে জেএসএসের বাঘাইছড়ি থানার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা দাবি করেছেন, সংঘর্ষে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন। তবে জেএসএস এই ঘটনার জন্য দায়ী নয় এবং তারা এ ঘটনার নিন্দা জানায়।

এদিকে ইউপিডিএফ এর মন্তব্য জানতে ইউপিডিএফ এর একাধিক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাঘাইছড়ি ও সাজেক থানার সার্কেল অফিসার এএসপি মাহামুল হাসান জানিয়েছেন, সংঘর্ষের খবর নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেনাবাহিনীর সহায়তায় সেখানে যাওয়ার প্রস্তুতি চলছে।

গোলাগুলির বিষয়টি শিকার করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেছেন, পাহাড়ের বিবাধমান দুই আঞ্চলিক দলের মধ্যে গুলাগুলির ফলে নিরাপত্তাহীনতার ফলে সাজেকে পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আগামীকাল থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে, দেড় মাস বন্ধ থাকার পর গত ৫ নভেম্বর ভ্রমণ নিষেধাজ্ঞা পত্যাহার করে নেয় জেলা প্রশাসক।

কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত হলো ৭ ফুট দীর্ঘ অজগরটি

পাহাড়ধসের ৯ বছর: পাহাড়ের গায়ে ঝুঁকিপূর্ণ বসবাস, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, রাঙামাটিতে মানববন্ধন

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ, উৎপাদন মাত্র ৫৮ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: দলীয় কোন্দল, পরিষদ গঠনে বিলম্বে পদ হারান দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া চা-বাগানে বন্য হাতির আতঙ্ক, ঘরবাড়ি ছাড়ছেন চা-শ্রমিকেরা

রঙিন আমে নতুন স্বপ্ন

কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত