হোম > সারা দেশ > রাঙ্গামাটি

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯

রাঙ্গামাটি ও বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই নিহত হন ছয়জন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্প ট্রাকে করে ফিরছিলেন শ্রমিকেরা। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়েছে।’ 

আবদুল আওয়াল আরও বলেন, ‘কারও নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তারা সবাই গাজীপুর থেকে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’ 

নিহতরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন (১৬), বাবু (২০), এরশাদুল হক ও মো. শাহ আলম (৩১), গাজীপুরের সাগর (২২) ও অলিউল্লাহ (৩৫), কক্সবাজারের রামুর জসীম উদ্দিন (২৮) এবং ময়মনসিংহের তপু হাসান (২৮)। নিহত আরেকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি। 

বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকেরা কাজ শেষে ট্রাকে করে উপজেলা সদরে ফিরছিলেন। 

এর আগে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, ‘আমরা ছয়জন নিহতের খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে শ্রমিকবাহী ট্রাক, নিহত ৬ সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে শ্রমিকবাহী ট্রাক, নিহত ৬ দুর্ঘটনার পর সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, ‘ট্রাকে মোট ১৭ জন লোক ছিলেন। এর মধ্যে শুধু ৩ জন একটু সুস্থ আছেন। ৬ জন মারা গেছেন।’ 

অতুলাল চাকমা আরও বলেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত হলো ৭ ফুট দীর্ঘ অজগরটি

পাহাড়ধসের ৯ বছর: পাহাড়ের গায়ে ঝুঁকিপূর্ণ বসবাস, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, রাঙামাটিতে মানববন্ধন

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ, উৎপাদন মাত্র ৫৮ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: দলীয় কোন্দল, পরিষদ গঠনে বিলম্বে পদ হারান দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া চা-বাগানে বন্য হাতির আতঙ্ক, ঘরবাড়ি ছাড়ছেন চা-শ্রমিকেরা

রঙিন আমে নতুন স্বপ্ন

কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত