হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু, আরও একজন আহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। এ ছাড়া হাতির আক্রমণে দুটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মারা যাওয়া নারীর নাম ঝর্ণা চাকমা (৬৫)। তিনি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার মিলন কারবারির স্ত্রী বলে নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন ও কাপ্তাই নতুনবাজার সিএনজিচালক সমিতির সভাপতি আবু বক্কর জানান, রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে আজ সন্ধ্যা ৭টার দিকে আগরবাগান এক কিলোমিটার এলাকায় একটি অটোরিকশা বন্য হাতির সামনে পড়ে। তখন অটোরিকশায় থাকা দুই নারীকে আঘাত করে হাতিটি। পরে ওই পথে চলাচলকারী অন্য সিএনজিচালক ও যাত্রীরা তাঁদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। অপরজন এখনো চিকিৎসাধীন।

এদিকে এ ঘটনার ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজিচালক দুলালের অটোরিকশা হাতির আক্রমণে পড়ে। এ সময় তিনি দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তাঁর অটোরিকশাটি হাতি খাদে ফেলে দেয়। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রশি দিয়ে খাদ থেকে অটোরিকশাটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় গাড়িটি খাদ থেকে উদ্ধার করি।’

কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত হলো ৭ ফুট দীর্ঘ অজগরটি

পাহাড়ধসের ৯ বছর: পাহাড়ের গায়ে ঝুঁকিপূর্ণ বসবাস, দুর্ঘটনার শঙ্কা

কাপ্তাইয়ে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, রাঙামাটিতে মানববন্ধন

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ, উৎপাদন মাত্র ৫৮ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ: দলীয় কোন্দল, পরিষদ গঠনে বিলম্বে পদ হারান দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া চা-বাগানে বন্য হাতির আতঙ্ক, ঘরবাড়ি ছাড়ছেন চা-শ্রমিকেরা

রঙিন আমে নতুন স্বপ্ন

কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত