হোম > সারা দেশ > রাজশাহী

হামের উপসর্গ: ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ২টা থেকে আজ মঙ্গলবার বেলা ২টার মধ্যে এই শিশুরা মারা যায়।

হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯৮ শিশু চিকিৎসাধীন আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৬টি। হাসপাতালে এ পর্যন্ত মোট তিন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশু ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এ জেলার ৪৭টি শিশু এখন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া রাজশাহীর ২৬টি, নওগাঁর চার, কুষ্টিয়ার ১২, নাটোরের চার, পাবনার চার ও মেহেরপুরের একটি শিশু ভর্তি আছে হামের উপসর্গ নিয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হাসপাতাল থেকে শিশুদের নমুনা নিয়ে পরীক্ষা করছে। এতে এখন পর্যন্ত ৩৫টি শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ হিসেবে শিশুদের শরীরে র‍্যাস, জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট বেশি, তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে।

শংকর কুমার বিশ্বাস জানান, হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে। এটা উদ্বেগজনক। কারণ, শিশুদের টিকা দেওয়া হয় নয় মাস বয়সে। এই অবস্থায় সরকার ছয় মাসেই হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শংকর আরও বলেন, ‘হাম যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য আমরা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও আইসোলেশন কর্নার চালু করেছি। হাম থেকে জটিলতা বাড়লে আইসিইউ লাগতে পারে। এ জন্য জনবলসহ যা যা প্রয়োজন, তা পেতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’

অবশেষে চালু হচ্ছে রাজশাহী শিশু হাসপাতাল

রামেক হাসপাতাল: আইসিইউ না পেয়ে শিশুদের মৃত্যুতে স্বাস্থ্যসচিবের দুঃখ প্রকাশ

কৃষককে ভেকুতে পিষে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

‘অন্তর্বর্তী সরকার টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব’

দ্বিতীয় দফায় আইসিইউতে বেড পেল হামে আক্রান্ত সেই শিশু

আইসিইউ থেকে বের হতেই সংকটে হাম আক্রান্ত শিশু, এবার সিরিয়াল ৩৬

রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির নজরদারি

রাজশাহী বিভাগ: ছড়িয়ে পড়েছে হাম, শনাক্তের হার ২৯%

কৃষক লীগ নেতাকে কুপিয়ে তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ, হাসপাতালে মৃত্যু

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহত