হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ৩২ মোটরসাইকেল

ডিমলা (প্রতিনিধি) নীলফামারী

৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর জলঢাকায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শাহিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (১৬ মে) রাতে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শাহিন জলঢাকা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জলঢাকা থানা-পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে মোটরসাইকেল চুরির বিশদ নেটওয়ার্ক এবং চোরাই মোটরসাইকেল লুকিয়ে রাখার বিভিন্ন স্থানের তথ্য দেয় সে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই জলঢাকা থানা-পুলিশের কয়েকটি দল নীলফামারী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার একাধিক আস্তানায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন মডেলের ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “শাহিনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তথ্য সংগ্রহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম