হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরের সাবেক মেয়রের করের টাকা আত্মসাতের প্রমাণ পেলেন বিভাগীয় কমিশনার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে কর ও টোলের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। গত ৩০ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

সাবেক পৌর মেয়র রাফিকা আকতার সৈয়দপুর পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী। 

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গোপন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের গত ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করেন। সাবেক পৌর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া বিভিন্ন রেজিস্ট্রার খাতা পর্যবেক্ষণ করেন। 

বিভাগীয় কমিশনার জাকির পরিদর্শনের সময় সাবেক পৌর মেয়রের অনিয়ম ও দুর্নীতির চিত্র ধরা পড়ে। পৌরসভায় মোট মঞ্জুরি করা ১৫৮ পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৯ জন। অর্থাৎ, ১২৯ পদ শূন্য থাকলেও তা পূরণে ব্যবস্থা না নিয়ে ৫০০ জনকে মাস্টাররোলের মাধ্যমে নিয়োগ দেন। নিয়মিত পৌর কর আদায় করলেও তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

২০২৩ সালের জুলাই মাস থেকে টোল আদায়ের বিষয়ে রেজিস্ট্রার বইতে কোনো হিসাব রাখা হয়নি। সাবেক মেয়র টোলের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া এলআর (লোকাল রিলেশন্স) ফান্ডের ১ কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক মেয়রের বিরুদ্ধে আরও অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান আত্মগোপনে আছেন। তাঁর মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে পৌরসভার অন্য কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম